আগে এই শাহ বুলবুলি তেমন একটা দেখা মিলতো না। এখন প্রায় গ্রাম গঞ্জে দেখা যায় এই পাখিদের। শহরেও কমবেশি দেখা মেলে এই শাহ বুলবুলির। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দারুশা এলাকার একটি নিম গাছে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে শাহ বুলবুলি। বিভিন্ন ফলমূলের পাশাপাশি পোকামাকড় এমনকি জীবিত আস্ত ফড়িং নিয়ে এসে বাচ্চাদের মুখে খাইয়ে দিচ্ছে শাহ বুলবুলি পাখি। সব সময় নজরদারি করছেন খাওয়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন মা-বাবা পাখিরা। ছবি: আজাহার উদ্দিন
