শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পর্তুগালের 

আপডেট : ২২ জুন ২০২৪, ১৫:০২

পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ফ্রান্সিসকো কনসেইকাওর গোলে জয় দিয়ে ইউরো শুরু করেছে পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয়ে ইউরো যাত্রা শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ৬২ মিনিটে লুকাস প্রোভোডের দারুণ স্ট্রাইকে চেকরা এগিয়ে যায়। তবে ৬৯ মিনিটে সমতায় ফিরে পর্তুগাল। রবিন রানাকের আত্মঘাতি গোলে ম্যাচে ১-১ এ সমতা আনে রোনালদোরা। এরপর ইনজুরি টাইমে কনসেইকাও জয়সূচক গোলটি করেন। 

ম্যাচসেরা পর্তুগালের মিডফিল্ডার ভিটিনহা বলেছেন, ‘আমরা আরও ভাল খেলার আশা করেছিলাম। আমাদের মধ্যে আরও বড় কিছুর আকাঙ্ক্ষা আছে, যদিও শুরুটা জয় দিয়ে হয়েছে, এখন এগিয়ে যাবার পালা। ইউরোতে এগিয়ে যেতে হলে আরও শক্তিশালী ভাবে নিজেদের প্রমাণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম গোল আমরাই হজম করি। যে কারণে কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। চেক তাদের প্রথম সুযোগটাই কাজে লাগিয়েছে। আমরা ধৈর্য ধরে তাদেরকে প্রতিহত করেছি।’

 

ইত্তেফাক/জেডএইচ