ভ্যাপসা গরমে নিজেকে সাজিয়ে তুলছে চেরি বা ফুরুস ফুল। গোলাপি ও সাদা রঙের পাশাপাশি বেগুনি রঙের হয়ে থাকে এই ফুল। পুরো বিভাজনের ওপরে শোভা পাচ্ছে এসব ফুল। দেখে মনে হবে কৃত্রিম ফুল লাগানো হয়েছে। ছবিগুলো রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের সামনে থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
