বিয়ের আগে সবাই জানলো সোনাক্ষী-ইকবালের পছন্দের খাবারের নাম

আপডেট : ২৩ জুন ২০২৪, ১৮:৫২

বলিউডের সিনহা বাড়ি ‘রামায়ণে’ বিয়ের বাদ্য বাজছে। প্রায় ৭ বছর প্রেম করার পর আজ ২৩ জুন, রোববার সোনাক্ষী সিনহা-ইকবাল জাহির গাঁটছড়া বাঁধতে চলেছেন। ইতিমধ্যেই মেহেন্দি হয়ে গিয়েছে। বাড়ি আলোর মালায় সেজে উঠেছে। বাদ যায়নি বিয়ের আগে পুজোও। এবার একটি অদেখা ভিডিয়ো প্রকাশ্যে এল ঠিক তাদের বিয়ের আগে যেখানে তাদের পছন্দের খাবার প্রসঙ্গে জানা গেল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় সোনাক্ষী-জাহির, হুমা কুরেশি এবং তার ভাই সাকিব সেলিম বসে আছেন। এবং অপেক্ষা করছেন তাদের ‘থালি’র জন্য। 

তাদের রীতিমত থালা বাজিয়ে থালি থালি বলে চিৎকার করতে দেখা যায় মিস্টার ইন্ডিয়া ছবির মতো।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন না বিয়ের পর। একই সঙ্গে তিনি ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে তারা সোনাক্ষী জাহিরের বিয়েতে না কোনও মুসলিম আচার পালন করবেন না হিন্দু আচার। সইসাবুদ করে বিয়ে করবেন তারা।

সোনাক্ষী সিনহার বাবা তথা বিখ্যাত অভিনেতা এবং এমপি শত্রুঘ্ন সিনহার এক ঘনিষ্ট বন্ধু শশী রঞ্জন ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ‘ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। 

ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।’ তবে রিসেপশন হবে মুম্বাইয়ের বিখ্যাত রেস্তরাঁ বস্তিয়ায়।

 

 

ইত্তেফাক/পিএস