দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। এতে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬.৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়া সূচক ৩.৮০ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন মোট ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ২৪টির দর। এতে এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৯৫.৫৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ২১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৮ লাখ টাকা।
