সেমিফাইনালে যেতে ৭৩ বলে ১১৬ করতে হবে বাংলাদেশকে

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:৩৪

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে আফগানিস্তানকে স্বল্প রানেই আটকে রেখেছে বাংলাদেশে। জয়ের জন্য ১১৬ রান প্রয়োজন টাইগারদের। আর সেমিফাইনালে যেতে এই রান টপকাতে হবে ১২ ওভার ১ বলে।

মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট করতে নেমে সবাধানী শুরু করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 

আফগানিস্তানকে চাপে রাখলেও শুরুতে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করে এই দুই আফগান ওপেনার। ২৯ বলে ১৮ রান করা ইব্রাহিমকে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিনার রিশাদ হোসেন।
এরপর ক্রিজে আসা আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে দেখা রানের চাকা সচল রাখেন গুরবাজ। তবে দলীয় ৮৮ রানে ১২ বলে ১০ রান করে আউট হন ওমরজাই।

এরপর ইনিংসের ১৭তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে আফগানদের চাপে ফেলে দেন রিশাদ। গুরবাজ ৫৫ বলে ৪৩ ও গুলাবদ্দিন নাইব ৩ বলে ৪ রান করে আউট হন। এই দুই ব্যাটারের বিদায়ের দ্রুতই সাজঘরে ফিরে যান মোহাম্মদ নবি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ৩টি উইকেট

ইত্তেফাক/এএম