মাদারগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৭:০৩

মাদারগঞ্জ পৌরসভার প্রাচীনতম বালিজুড়ি বাজারে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।আজ সোমবার এ উচ্ছেদ অভিযান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগীতায় এই উচ্ছদ অভিযান পরিচালিত হয়। 

আরও পড়ুন: রাবিতে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি

উচ্ছেদের ফলে মাদারগঞ্জ পৌরসভা ও সড়ক  ও জনপথ বিভাগ কয়েক একর জমি অবৈধ দখল মুক্ত করলো। এ সময় মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, বালিজুড়ি ইউনিয়ন তহসিলদার সোলাইমান কবির উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে