টানা অব্যাহত রয়েছে রাজশাহীতে ভ্যাপসা গরম। রোদ ও খরতাপে বর্ষাকালীন ফুল পাউডার পাফ বা মেঘশিরীষ ফুল ফুটেছে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে গ্রীনপ্লাজার বাগানে। এসব ফুলের গোড়াতে প্রচুর মধু থাকে। তবে প্রচণ্ড রোদের কারণে ফুল দ্রুত শুকিয়ে যাচ্ছে। তারমধ্যে থাকা মধু শুকিয়ে যায়। এতে করে টুনটুনি, মৌটুসিসহ যেসকল ছোট পাখি রয়েছে পানিতে নেমে পান করতে পারে না সেসব পাখি বিপাকে পরেছে। তারা সাধারণত বিভিন্ন ফুলে থাকা মধু খেয়ে তৃষ্ণা মিটিয়ে থাকে। রাজশাহী নগরীর অধিকাংশ গাছগুলোতে ফুল থাকলেও দ্রুত মধু ও ফুল দুটোই শুকিয়ে যাচ্ছে। সবকিছু মাথায় রেখে রাসিক কর্তৃপক্ষ সকাল বিকাল এমনকি রাতেও পানি দিচ্ছেন গাছে। ছবি: আজাহার উদ্দিন
