বাবুই পাখি শুধু তালগাছে নয় বাবলাগাছ, নারকেল গাছসহ বিভিন্ন এলাকার গাছে বাসা বাঁধে। তারা এ সময়টিকে বেছে নেয় বাসা তৈরি করে ডিম দিয়ে বাচ্চা তোলার। রাজশাহী বরেন্দ্র অঞ্চলে দেখা যায় বাবলা গাছে ও তাল গাছে বাসা বেঁধে চেঁচামিচিতে মুখরিত হয়েছে পবা উপজেলার ধরমপুর গ্রামে। ছবিগুলো বুধবার (২৬ জুন) দুপুরের দিকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
