‘সিনেমাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ’

আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:২৮

‘জন্মদিনের বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার এখানে আসাটাও জরুরি আজব কারখানার জন্য। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। কারণ এই শহরের সঙ্গে আমার অন্যরকমের একটা সুতো বাঁধা আছে। একটা টান রয়েছে।’—নিজের নতুন সিনেমার প্রচারণায় এসে কথাগুলো বলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আগামী ১২ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার ‘আজব কারখানা’। যে কারণে গত বৃহস্পতিবার ঢাকায় পা রেখেছেন তিনি। ২০২৬-১৭ অর্থবছরের সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী।

জানা গেছে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন। সৈয়দা নিগার বানুর রচনায় ‘আজব কারখানা’ সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চ্যাটার্জী ছাড়াও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো ও মাহরিন মান্য। সিনেমাটিতে টি মৌলিক গান রয়েছে ৫টি। এর মধ্যে কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে বলে জানান নির্মাতা।

ইত্তেফাক/এএম