বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

আপডেট : ৩০ জুন ২০২৪, ১৩:২৮

বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়েছেন বলেও জানান শায়রুল।

 নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।

ইত্তেফাক/এসজেড