ডেপুটি স্পিকারের ছেলে আসিফ দেশে ফিরেছেন

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:৩০

প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পাবনার বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামস দেশে ফিরেছেন। গতকাল বুধবার বিকালে তিনি থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকে ‘পরোয়ানা মাথায় নিয়ে থাইল্যান্ডে ডেপুটি স্পিকারের ছেলে আসিফ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল বুধবার আবার দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাবনার বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামস গত ২৯ জুন সপরিবারে থাইল্যান্ড ভ্রমণে চলে যান। গতকাল বিকালে থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন।

পারিবারিক সূত্রগুলো বলছে, তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। তিনি মাঝে মধ্যে চিকিৎসার জন্য ব্যাংকক যান।  

গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিদেশ ভ্রমণের বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, গ্রেফতারি পরোয়ানা নিয়ে কেউ বিদেশ যেতে চাইলে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। আদালতকে না জানিয়ে কেউ বিদেশ ভ্রমণের সময় সংশ্লিষ্ট বিমানবন্দর বা স্থল বন্দরের ইমিগ্রেশন তাকে আটক করবে। গ্রেফতারি পরোয়ানা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জ্ঞাত না হলে, সেক্ষেত্রে আসামি তো বিদেশ চলেই যাবে। পরে যদি ওই আসামী দেশে ফিরেন, তাহলে সংশ্লিষ্ট আদালতকে বিষয়টি অবগত করতে হবে।

ইত্তেফাক/এমএএম