পাবনায় কামড় দেওয়া রাসেলস ভাইপার সাপকে মেরে বস্তায় করে হাসপাতালে নিয়ে এসেছেন মো. রুবেল (২৬) নামের এক যুবক।
শুক্রবার (৭ জুলাই) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, কলাবাগানে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার কামড় দেয় তাকে। এরপর সাপটিকে মেরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
এর আগে গত ৩ জুলাই জয়পুরহাটে সাপের কামড় খেয়ে মৃত সাপকে সঙ্গে নিয়ে জেলা সদর হাসপাতালে হাজির হন মোহন মণ্ডল নামে এক কলেজ ছাত্র।

