রাজশাহীতে এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে। নগরীর ড্রেন, পুকুর ও ডোবাগুলোতে বেশ পানি জমতে শুরু করেছে। এদিকে আজ রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় ফ্লাইওভারের কাছে একটি ডোবার সামান্য পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে একদল শিশুরা বল নিয়ে নেমে পড়ে গোসল ও খেলা করতে। তবে নোংরা, ময়লা পানি স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে পড়েছে। তার আশেপাশে টয়লেট রয়েছে বাড়ির ব্যবহৃত ময়লা পানি এই ডোবাতেই নামে। এভাবেই অস্বাস্থ্যকর পানিতে খেলাধুলা ও গোসল করছে। ছবিগুলো শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
