মাদারীপুরে জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং বিশেষ ক্যাম্পেইন

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২২:১৭

টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনের লক্ষ্যে নারীদের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণের অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় রোববার (৭ জুলাই) দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন, মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, ডা. মারুফা সুলতানা, ডা. জান্নাতুল ফেরদৌস রাদিয়া, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, দুধখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক খান, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মীরা ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে দুধখালি ইউনিয়নে ৩২৩ জন ৩০-৬০ বছর বয়সী মেয়েদের জরায়ু-মুখের ক্যানসার স্ক্রিনিং করা হয়

 

ইত্তেফাক/এসএ