শাড়িতে দীপিকার বেবি বাম্প ‘হাইলাইটেড’

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:১৪

আম্বানিপুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউডের হবু মা দীপিকা পাড়ুকোন। শাড়িতে বোল্ড অভিনেত্রীর ব্যক্তিত্ব ও নজরকাড়া স্টাইলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে মুগ্ধ ভক্তরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পার্পল রং এর শাড়ি পরে দীপিকা অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে যান। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে শাড়ির উপরেই তার বেবি বাম্প হাইলাইটেড। এছাড়া মার্জিত সোনার গয়না এবং একটি মসৃণ বান হেয়ারস্টাইলে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে বলিউড ডিভাকে।   

এদিকে দীপিকা তার পোস্টে রণবীর সিংকে উদ্দেশ্য ক্যাপশন দিয়েছেন, ‘শুধু... কারণ শুক্রবার রাতে এবং পার্টি করতে চায়!!!” যার উত্তরে, 

রণবীর সিং বলেছেন, ‘হ্যাইইয়ে! আমার সুন্দর জন্মদিনের উপহার! আমি তোমাকে ভালোবাসি’

বলিউডের এ তারকা জুটি দীপিকা-রণবীর  অধীর হয়ে অপেক্ষা করছেন তাদের প্রথম সন্তান স্বাগত জানাতে। আশা করা হচ্ছে সেপ্টেম্বরেই মা-বাবা হবেন তারা। 

ইত্তেফাক/পিএস