কী হলো ওমর সানীর

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬:৫৩

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীকে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সরব থাকতে দেখা যায়। সমসাময়িক প্রায় সব বিষয় নিয়েইে এক্ষেত্রে এসে তিনি পোস্ট করেন। সম্প্রতি ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা। 

ওমর সানী স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি...।’ 

রহস্যময় এ স্ট্যাটাস দেয়ার পরই নেটিজেনরা তাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। অনেকের প্রশ্নের রিপ্লাইও দিয়েছেন তিনি। কারও ওপর রেগেও যাচ্ছেন জনপ্রিয় এ নায়ক।

মো. মুকসাদুল হাসান নামে একজন ওমর সানীর স্ট্যাটাসের কমেন্টে লিখেছেন, ‘ডিভোর্স দিয়ে দিলেন নাকি’। রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘কাকে ভাই তোমার ওয়াইফ’।

মোহাম্মদ আলাউদ্দিন নামে একজন লিখেছেন, ‘এত রাতে কোর্ট বন্ধ... মাথা ঠান্ডা করুন ভাইজান’। রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘১২টার পর সকালের কথা বলা হয় বুইঝা কথা বললেন বোকা।’ 

আসিফ বাবু নামে আরেকজন লেখেন, ‘কে সেই আসামী ভাই?’ রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘তুমি তুমি’।

১৯৯২ সালে নুর হোসেন বলাইর এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে এ অভিনেতা সিনেমায় অভিষেক করেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। পরবর্তীতে মৌসুমীর সঙ্গেই ঘর বেঁধেছেন তিনি।

ইত্তেফাক/পিএস