কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ সারা দেশে চলছে বাংলা ব্লকেড। আন্দোলনকারীরা সড়ক ও রেলপথে এই ব্লকেড চালাচ্ছেন। ঢাকার ভেতরে শাহবাগ, কারওয়ানবাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চাঁনখারপুল মোড়, চাঁনখারপুল ফ্লাইওভারে উঠার মোড়, বঙ্গবাজার, শিক্ষাচত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান, সায়েন্সল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা-আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলামোটর ও আগারগাঁওয়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজধানী। ছবি: আব্দুল গনি
