ইত্তেফাকের আলোচিত ৭ খবর

আপডেট : ১০ জুলাই ২০২৪, ২৩:০০

দেশের শীর্ষ জনপ্রিয় জাতীয় দৈনিক ইত্তেফাক। পত্রিকার ডিজিটাল সংস্করণে বুধবার (১০ জুলাই) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো...

বৃহস্পতিবারও দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন

পায়ে হেঁটে-সিএনজিতে করে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ আন্দোলনে রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়ক অচল হয়ে পড়েছে। এ অবস্থায় গাড়ি থেকে নেমে পেয়ে হেঁটে ও সিএনজিচালিত অটোরিকশা চড়ে সংসদ ভবনে গেলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বিস্তারিত পড়তে ক্লিক করুন

পিএসসির প্রশ্নপত্র ফাঁস

সব বলে দিয়েছেন আবেদ আলী, তালিকা হচ্ছে সেই বিসিএস ক্যাডারদের

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন

যুক্তরাজ্যে টিউলিপের পর মন্ত্রী হলেন রুশনারাও

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দেশটির নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন। তাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও মুহাম্মদ ইউনূস প্রসঙ্গ

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলছে, ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত পড়তে ক্লিক করুন

বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে চীন

বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন

কোটা নিয়ে হাইকোর্টের রায়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা আপিল বিভাগের

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী চার সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানি করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন

 

ইত্তেফাক, আরআর