নাজিরপুরে সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ২২:২২

পিরোজপুরের নাজিরপুরে সুধীজনের অংশগ্রহণে 'কালিগঙ্গা সংলগ্ন খালের বর্জ্য অপসারণ ও কৃষি জমিতে পানি চলাচল উম্মুক্তকরণ' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১১জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী।   

উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার ইশরাতুনেচ্ছা এশা, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, সাংবাদিক উথান মন্ডল, সাংবাদিক অনুপ কুমার সিকদার, সোহেল খান, আক্রাম আলী ডাকুয়া, দেলোয়ার হোসেনসহ অনেকে। 

এ সময় উপস্থিত সুধীজনেরা প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন। 

 

ইত্তেফাক/এসএ