চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৩:৪৫

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল রোববার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে। 

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স আগামীকাল রোববার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

তিন দিনের চীন সফর শেষে বুধবার স্থানীয় সময় রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন।

এই সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ২২ সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি ছিল দ্বিতীয় সফর এবং চীনে প্রথম সফর।

ইত্তেফাক/কেকে