টাকা পাচার বন্ধসহ নানা দাবিতে রাজবাড়ীতে সিপিবির বিক্ষোভ

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:০৫

দুঃশাসন, পাচার করা অর্থ ফেরত আনা, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে রাজবাড়ীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখা।

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, সদর সিপিবির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান, জেলা কৃষক সমিতির সদস্য মো. শাহাবুদ্দিন ও  পার্টির সদস্য আব্দুল হালিম।

এ সময় তারা দুঃশাসন, পাচার করা অর্থ ফেরত আনা, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি করেন।

ইত্তেফাক/আরডি