জামালপুরে বন্যার পানিতে নেমে ৪ জনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২০:২৭

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বন্যার পানিতে গোসল করতে নেমে একই বাড়ির ৪  জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সবুজের মেয়ে সাদিয়া আক্তার (৬), আহালুর মেয়ে দিশা মনি (১২), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (৯) এবং বাবুলের স্ত্রী রেকশানারা বেগম (৩০)। 

মেলান্দহ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহতাব উদ্দিন জানান, বিকেল ৬টার দিকে সাদিয়া ও দিশা মনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

নিহত স্বজনদের এক আত্মীয় গোলাম মোস্তফা মাস্টার জানান, একই বাড়ির ৪ জন বন্যার পানিতে গোছল করতে নামে। সেখানে খুব অল্প পানি ছিলো। 

ইত্তেফাক/এসএ