রাজশাহীতে প্রচণ্ড ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে মানুষের পাশাপাশি গাছপালার পাতা ফুল শুকিয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। রাজশাহী নগরীর বিভিন্ন ফুটপাত ও সড়ক বিভাজনের ওপরে থাকা বিভিন্ন ফুল বাঁচাতে সকাল, বিকাল এমনকি রাতেও পানি দিচ্ছেন রাসিক কর্তৃপক্ষ। রাজশাহী নগর ভবনের বাগানে ফুরুস বা জারুল ফুলে এভাবেই পানি দিয়ে তরতাজা রাখার চেষ্টা করছে। ছবি: আজাহার উদ্দিন
