কোটা আন্দোলন নিয়ে কী বললেন তাসরিফ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:৩০

‘কোটা সংস্কারের আন্দোলনে’ যখন পুরো দেশ উত্তপ্ত তখন এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসরিফ লিখেছেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। 

তাসরিফ আরও লেখেন, এই নূন্যতম চাওয়াটুকু যদি না দেয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না।

তাসরিফের এই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ধন্যবাদ, সাধারণ ছাত্রদের পক্ষে সুন্দর কথা বলার জন্য। এখন তো সত্য কথা বলার ও সৎ সাহস তথাকথিত ইনফ্লুয়েন্সারদের নেই। অন্য একজন লিখেছেন, অসাধারণ কথা বলেছেন ভাই।

কেউ লিখেছেন, ভাই আপনি সঠিক কথা বলছেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আর সবসময় সঠিক পথে থেকে মানুষের উপকার করার জন্য কবুল করুকঅ।

এর আগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে দেখা গেছে তাসরিফ খানকে। বিশেষ করে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। 

যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।

তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত...’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি...’, ‘ময়না রে...’, ‘তাই তো আইলাম সাগরে...’, ‘ব্যাচেলর...’ গানগুলো দিয়ে আসেন আলোচনায়।
 

ইত্তেফাক/পিএস