লেনদেন কমেছে ডিএসইতে

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:০০

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। এদিন এই বাজারে লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২২১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১.৮২ পয়েন্ট কমে ৫৪৮৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস  ১.৫৬ পয়েন্ট কমে ১২০১ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ১৭.০৮ পয়েন্ট বেড়ে ১৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ৫৬৪ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল ব্লক মার্কেটে ৪২টি কোম্পানির ৫০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইত্তেফাক/এমএএম