পবিত্র আশুরা উপলক্ষে বুধবার (১৭ জুলাই) সকালে ঐতিহাসিক হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি ইমামবাড়া থেকে শুরু হয়ে বকশিবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়। কালো পোশাক পরিহিত শোক পালনকারী শিয়া সম্প্রদায়ের মানুষ হাতে নানা রঙের পতাকা ও ব্যানার নিয়ে মিছিল করে। ছবি: ফোকাস বাংলা
