রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সরাতে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ অভিযান শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে করে শিক্ষার্থীরা সরে যান। ছবি: আজাহার উদ্দিন
