তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৬:২৮

কোটা সংস্কার আন্দোলন উত্তাল পুরো দেশ। আন্দোলনকে ঘিরে সারাদেশে বিরাজ করছে অস্তিরতা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকারা। এবার শিক্ষার্থীদের সমর্থন জানালেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তরুণ প্রজন্মের প্রশংসা করে সোহান লেখেন, 'আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।' 

টাইগার এই ক্রিকেটার আরও লেখেন 'তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।'  

ইত্তেফাক/জেডএইচ