কোটা আন্দোলন

কাঠালিয়ায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের হামলা, আহত ৪

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৮:৪৩

ঝালকাঠির কাঠালিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলার জবাব দেয়। 

‘কমপ্লিট সার্টডাউন’ কর্মসূচির অংশ হিসবে কাঠালিয়ায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে বাসস্ট্যান্ড গোল চত্বরে অবস্থান নেয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জোর করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। জবাবে আন্দোলনকারীরাও বিপরীত দিক থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই নারী শিক্ষার্থীসহ ৪ জন আহত হন।

পরে উপজেলা নির্বাহী অফিসার নেছার উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকারের অনুরোধে শিক্ষার্থীরা সড়কের অবস্থান থেকে সরে যায়।

এদিকে শিক্ষার্থীদের ‘কমপ্লিট সাটডাউনে’র কারণে দূরপাল্লার পরিবহনসহ আন্তঃরুটের কোনো বাস ও যানবাহন চলাচল করতে দেখা যায়নি। 

ইত্তেফাক/জেডএইচডি