নাটোরের বাগাতিপাড়ায় সোমবার সন্ধ্যায় অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- পেড়াবাড়ীয়া মহল্লার দুলাল উদ্দিনের ছেলে মিঠু (২৪) ও একই মহল্লার জামিল উদ্দিনের ছেলে পশু চিকিৎসক সুমন (৩৬)।
আরো পড়ুন: কিম ড্যারকের উপর ‘পূর্ণ আস্থা’ রয়েছে থেরেসা মে’র
বাগাতিপাড়া মডেল থানার এসআই (কর্তব্যরত) খাইরুল ইসলাম বলেন, মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
