বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক  

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:১০

বাংলাদেশ পুলিশ এবং ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে ৬টার দিকে ওয়েবসাইট দুটি ভিজিট করে এ চিত্র পাওয়া গেছে।

সন্ধ্যা থেকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। ওয়েবসাইটের ঠিকানা লিখে ক্লিক করলে ‘This page isn’t working’ লেখা দেখা যাচ্ছে। ছাত্রলীগের ওয়েবসাইটে বার্তা দিয়ে হ্যাক করা হয়েছে। সেখানে লেখা 'ওয়েবসাইট হ্যাকড বাই R3SISTANC3'। তার নিচে লেখা, অপারেশন হান্টডাউন। স্টপ কিলিং স্টুডেন্টস। 

  

ইত্তেফাক/এসএ