জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ক্যাম্পাসে ফিরেছেন তারা। শিক্ষার্থীরা ফেরায় ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে আছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।
তবে অধিকাংশ শিক্ষার্থী গতকাল রাত ১০টা পর্যন্ত হলেই ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সময়ে হল ছেড়েছিলেন শিক্ষার্থীরা। ভোর ছয়টার দিকে ক্যাম্পাসে বিদ্যুৎ আসে।
