শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বিএনপি। এই মিছিলে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, চলমান গণআন্দোলনকে আরও বেগবান করার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানাই। এই দাবির সমর্থনে আগামীকাল বিকেল তিনিটায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার জন্য আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
একই সময়ে একই দাবিতে দেশের সকল মহানগর ও জেলা শহরে একই সমাবেশ ও মিছিল অনুষ্ঠানে জন্যও আহ্বান জানান মির্জা ফখরুল।
