সাবেক এমপি রানা জামিনে মুক্তি পেলেন

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১২:৩৭

প্রায় চার বছর কারাভোগের পর সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। দুই হত্যা মামলায় তার সাজা হয়। তিনি মঙ্গলবার সকালে কারাগার থেকে বের হয়েই ঢাকার পথে রওনা হন।

তার জামিনের খবর পেয়ে সকাল থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকেন।

জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, হাইকোর্ট ও আপিল বিভাগের কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। বেশ কয়েকদিন আগে থেকে তিনি টাঙ্গাইল কারাগারে ছিলেন।

আরো পড়ুন: প্রত্যর্পণ বিলের মৃত্যু হয়েছে: ক্যারি ল্যাম

২২ মাস পলাতক থাকার পর আমানুর রহমান খান রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তখন আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইত্তেফাক/আরকেজি