ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৮:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। 

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান ১ জন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে আরও একজন মারা যান।

এ ঘটনায় নিহতরা হলেন জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭)। আহতরা হলেন সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আশিষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।  

 

 

ইত্তেফাক/এসএ