অলিম্পিকের উদ্বোধনীতে পারফর্ম করবেন সেলিন ডিওন

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৩:৫২

‘টাইটানিক’-এর ‘মাই হার্ট উইল গো অন’ খ্যাত গায়িকা সেলিন ডিওন দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন। কয়েক বছর ধরে তিনি বিরল স্নায়ুরোগ ‘স্টিফ পার্সন সিনড্রোমে’ ভুগছিলেন।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সেলিন ডিওন। এই মুহূর্তে অলিম্পিক্সের জন্য প্যারিসে চলছে সাজ সাজ রব।

তার মধ্যেই প্যারিস শহরের রয়্যাল মোনাকো হোটেলের সামনে ফটোসাংবাদিকদের ক্যামেরা‍য় বন্দি হন সেলিন। ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এদিকে গত এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সেলিন জানান, তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন, প্রিয় তারকাকে মঞ্চে দেখার জন্য।

এরআগে ৫৬ বছর বয়সী এগায়িকার বিরল রোগের প্রেক্ষাপটে পরিচালক ইরিন টেলর তৈরি করেছিলেন তথ্যচিত্র ‘আই অ্যাম: সেলিন ডিওন’।

তার প্রোমোতে দেখা গিয়েছিল, সেলিনকে চেপে ধরে রয়েছেন চিকিৎসকেরা। খিঁচুনিতে কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে জিভ।

 

ইত্তেফাক/পিএস