সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৫:৪৪

বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিন মিয়া (২৫) নামে এক অটোগাড়ি চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

জানা গেছে, অন্য দিনের মতো সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তার অটোরিকশার ব্যাটারিতে বিদ্যুতের সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আক্রান্ত হন। তাকে মুমূর্ষু অবস্থায় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে পালানোর সময় অপহরণকারী গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিনের মৃত্যুর বিষয়টি সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মাসউদ চৌধুরী জেনেছেন বলে জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু