ইনস্টিটিউট ছাড়া চর্চা যথার্থ হয় না: গাজী রাকায়েত

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:১০

মাত্র দুটি সিনেমার মাধ্যমে ২৮ টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অর্জনকারী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত জানালেন বর্তমান সময়ের নানা দিক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন শিশির রোয়েদাদ

সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে আপনার অভিমত কী?

কোটা সিস্টেমের এই সংস্কারকে আমি সাধুবাদ জানাই। মেধাকে গুরুত্ব দিয়েই আমদের সামনে আগানের উচিত। নারীরা বাংলাদেশে অনগ্রসরমান নয়। নারীরা বরা মেধা তালিকায় এগিয়ে। নারীরা কোটার আওতাভুক্ত না হওয়াতে কোনো অসুবিধা হয়নি। অরফিউ নিয়ে বলার কিছু নেই, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে জনজীবন স্থবির হয়ে যাওয়া একটি সমস্যা। আশা করি সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে।

ফিল্ম ইনস্টিটিউট কতটা গুরুত্বপূর্ণ?

ইনস্টিটিউট ছাড়া চর্চা যথার্থ হয় না। আমাদের সমাজে শিল্পচর্চাতে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এখানে ইনস্টিটিউট খুব খুব বেশি বেশি দরকার। জার কাছে বা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় পর যা পাওয়া যায়, একডেমি একটি নির্দিষ্ট সময়ে সঠিক পদ্ধতিতে সেই প্রাপ্তিটুক দিয়ে দেয়। ফলে সময় বেঁচে যায়। বাংলাদেশ সরকার বিসটিআআইকে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষমতা দিয়েছে। এদিক থেকে আমরা ভাগ্যবান।

আপনি প্রথম ডিরেকশন দিয়েছেন কবে?

১৯৯৪ সালে বিজয় টেন্ডুলকারের 'কন্যাদানের মাধ্যমে আমার নির্দেশনার যাত্রা শুরু। সেখানে অভিনয় করেছিলেন, আবুল কালাম আজাদ, আফছানা মিমি, ট্রিলি, এজাজ মুন্না, শিরিন বকুল প্রমুখ।

সম্প্রতি আলোচিত তুফান সিনেমা প্রসঙ্গে কী বলবেন?

তুফানে আমর শাকিব খানকে ভিন্নভাবে আবিষ্কার করেছি। চমৎকার সিনেমাটোগ্রগ্রনি গোছানো সাউন্ড ডিজাইন, সব মিলিয়ে পরিপাটি একটি নির্ঘণ।

বিসিটিআই ও বিএফডিসির মধ্যে যে দুরুত্ব আছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

দূরত্ব না থাকা উচিত। আসলে একটি আরেকটির পরিপুরক হিসেবে কাজ করে। দুটির উদ্দেশ্যই সিনেমার উন্নয়ন বিএফডিসি জেনো পরিচালক সমিতি না। এটি একটি সরকারি সংস্থা, যে সংস্থা চলচ্চিত্র উন্নয়নে কাজ করে। সেটা যেকোনো চলচ্চিত্রই হোক না কেন। আমরা বলি, বিএফডিসির সিনেমা, এটি একটি ভুল ধারণা।

আপনার তরুণ বয়সের শিক্ষা এবং বর্তমান সময়ের শিক্ষার ধরন ও প্রকৃতি নিয়ে কী বলবেন?

গান, সাহিত্য, নাটক, থিয়েটার সর্বক্ষেত্রে সে সময়টি ছিল স্বর্ণযুগ। আমি নাগরিক থিয়েটারে ২০ বছর কাজ করেছি। নাগরিক নাটা সম্প্রদায়ে কারা ছিলো? আসাদুজ্জামান নূর, আলি জাকের, আতাউর রহমান, সরা জাকের, আবুল হায়াত, ডক্টর এনামুল হক, রওশনারা যোসেন, খালেদ খান, তাদের কাছ থেকে শেখা। সে এক অন্য রকম ব্যাপার। এখন আমাদের ফিল্ম ইনস্টিটিউট আছে। সেখান থেকে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। আরো ভাল কিন্তু পাবো বলে আশা রাখি।

সর্বাধিক শাখায় জাতীয় পুরস্কার প্রাপ্তির অনুভূতি কী?

পুরস্কারগুলো পাওয়ার পর আমি বুঝতে পেরেছি, কাজের প্রতি ভালোবাগ একসময় পক্তি হয়ে যায়, যা চাওয়ার চেয়েও বেশি প্রাপ্তি যোগ করার ক্ষমতা রাখে। এর আগে ১২ টি শাথায় বাধ্য পুরস্কারের এন এ একটি রেকর্ড ছিলো। আমাকে ১৩টি টি শাখায়া দিলেই রেকর্ড ভাঙত কিন্তু 'মৃত্তিকা মায়া' আমাকে ১৭। ৭ টি শাখায় পুরস্কার এনে দিলো। আর 'গোর' দিলো ১১ টি। মূহুর্তগুলো আমাকে ইমোশনাল করে দিয়েছিলো।

সিনেমার অনুদান প্রসঙ্গে আপনি কী বলবো?

বাণিজ্যিক সিনেমা ও ও অনুদানের সুদানের সিনেমা আলাদা বাণিজিক সিনেমাতে কখনোই অনুদানের প্রয়োজন হয়নি। অনুদান সেই সব সিনেমার জন্য, যে সিনেমার আদলেই অনুদান দরকার। অনুদানের সিনেমা বাণিজ্যিকভাবে সফল নাও হতে পারে অনুদানের জন্য যোগ্য সিনেমা হওয়া উচিত ক্লাসিক্যাল, ধ্রুপদী।

ইত্তেফাক/এএম