ঢাদসিকের ৫৪ নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ২৩:০৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বদরুল আলম লাবু ফাউন্ডেশন।

শুক্রবার (২৬ জুলাই) ওই ওয়ার্ডের অনির্বাণ ক্লাব এলাকা, খন্দকার রোড, জুরাইন কবরস্থান, জুরাইন পাইপরাস্তা, তুলাবগিচা, বালুর মাঠ, জুরাইন টাওয়ার, আইজিগেট মিতালী স্কুল, বাজার গলি, করিমুল্লাবাগ, উচাবাড়ি সহ বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন লাবু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বদরুল আলম লাবু।

এসময় উপস্থিত ছিলেন আব্বাস দেওয়ান, মো. চান মিয়া, তোফায়েল আহমেদ, মোহাম্মদ সিরাজ ঢালী, এসএম সোহেল, সালেহ আহমেদ চৌধুরী, শাহ আলম, মাহবুব আলম ইমন, সিরাজ তালুকদার, বাবু খান, ওমর ফারুক প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম