ভিন্নরূপে অবতীর্ণ সারা

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯:২৩

সদা হাসিখুশি সারা আলি খান। তাঁর কথাবার্তা, ব্যাবহারের জন্য অল্প সময়ের মধ্যেই মিডিয়ায় পছন্দের তারকাদের তালিকায় জায়গা করে নেন এই অভিনেত্রী। সময় গেলেই ছুটে যান পাহাড়ে, ঘুরে বেড়ানো তার খুব পছন্দ।

বেশ কয়েক দিন ধরেই বন্ধু-বান্ধবদের সঙ্গে কাশ্মীরেই রয়েছেন সারা। এর মধেই একটি ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একেবারে অন্য মেজাজ তার।

Another promotional gimmick? Sara Ali Khan gets escorted out of plane by  'flight crew', internet says 'kya acting hai' | Bollywood - Hindustan Times

বিমানের মধ্যে সারার দিকে এগিয়ে এলেন বিমানসেবিকা। অভিনেত্রীর গায়ে ফলের রসের গ্লাস উল্টে যেতেই অন্যরুপ সারার। যেন অগ্নিমূর্তি। মাথা নিচু করে দাড়িয়ে রয়েছেন বিমানসেবিকা, ছুটে এসেছেন বিমানচালক। রেগে লাল সারা। এর পরই আসন ছেড়ে উঠে যান তিনি। কিন্তু ঘটনাটি আসলে কী তা বিস্তারিত জানা যায় নি।

এই ভিডিওতে দেখা গিয়েছে সারার কোঁকড়া চুল, চড়া মেকাপ। অভিনেত্রীকে সাধারণত ছিমছাম সাজেই দেখা যায় পর্দার বাইরে। কিন্তু এবার যেন অন্য রূপে ধরা দিলেন তিনি।

অনেকের ধারণা, আসলে এটা কোনও বিজ্ঞাপনের দৃশ্য। কেউ আবার বলছেন এটা সারার আসন্ন কোনও ছবির দৃশ্য। হয়তো ছবির প্রচার অনেক আগে থেকেউ শুরু করেছেন তারা। এটা তাদের একটি প্রচারণার কৌশলও হতে পরে। যদিও গোটা বিষয়ো এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সাইফ কন্যা সারা আলী খান।

ইত্তেফাক/এএম