সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগা অভিনীত 'জোকার: ফোলি এ ডিউক্স' সিনেমার ট্রেলার। যা দারুণ আলোচনা তৈরি করেছে ভক্তদের মাঝে। পাশাপাশি প্যারিস অলিম্পিকে গান গেয়ে দর্শক মাতিয়েছেন গাগা।
তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন এই পপতারকা। প্যারিসে নিজের প্রেমিককে সঙ্গে নিয়েই হাজির ছিলেন লেডি গাগা।
গত রবিবার অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থিত হন লেডি গাগা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেমিক মাইকেল। সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে মাইকেলকে বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা।
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার ঘোষণাও দেন তিনি। তবে গোপনে বাগদান সারার বিষয়টি সামনে আসায় নেটিজেনদের সমালোচনার তোপে পড়তে হচ্ছে তাকে।
