অভিনেত্রী জ্যানেট আন্দ্রে ওয়ার্থা মারা গেছেন

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬:৪৭

অস্ট্রেলিয়ান অভিনেত্রী জ্যানেট আন্দ্রে ওয়ার্থা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২৬ জুলাই) নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। তার মৃত্যুতে তারকারা শোকবার্তা জানিয়েছে।

জ্যানেট ১৯৫২ সালে ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করেন। ড্রামা স্কুলে লেখাপড়া শেষ করে তিনি সংগীতের শিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর থিয়েটারেও অভিনয় করেন। 

তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে—গ্রাউন্ড জিরো, অ্যামি ও রুথ্যভেন। এ ছাড়া একটি শর্টফিল্মেও অভিনয় করেছেন।

তবে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন। তার জনপ্রিয় টিভি ড্রামার মধ্যে রয়েছে—‘নেবারস’ ও ‘প্রিজনারস’, যা তাকে তারকাখ্যাতি এনে দিয়েছিল। এ দুটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ড্রামা সিরিজ।

ইত্তেফাক/পিএস