রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় কৃষকেরা পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে। এখন মাঠে মাঠে ধানের চারা রোপণের জন্য মাটি খুড়ে উপযুক্ত করে তুলছেন কৃষকেরা। এ সময় মহিষ ও মই দিয়ে কাদাপানিতে মই নামিয়ে মাটিকে নরম করে নেয় কৃষকেরা। ধানের চারা রোপণের কাজ শেষ করে নীল আকাশের সাদাকালো মেঘের নিচে কৃষকেরা বাড়ি ফিরছেন মহিষ ও মই নিয়ে। আকাশের রং শরতের বার্তা দিচ্ছে। ছবিগুলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
