ময়মনসিংহে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম শামীম মিয়া (৩০)। সে জেলার নান্দাইল উপজেলার চাঁনভাদেরা গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে একজন বস্ত্র ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকার নয়ননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১১ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মেজর শিবলী জানান, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার এক তরুণীর সঙ্গে শামীমের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে। গত ২৪ জুন বিয়ের কথা বলে ঐ তরুণীকে ময়মনসিংহ থেকে নান্দাইলের কালিগঞ্জ বাজারে নিয়ে যায় শামীম। সেই রাতে কালিগঞ্জ বাজারে নিজের টেইলার্সের দোকানে তাকে ধর্ষণ করে শামীম। পরে পাশের কম্পিউটার ব্যবসায়ী রিপনসহ আরও তিনজন ঐ তরুনীকে পালাক্রমে ধর্ষণ করে।
তারপর ভোরে বাজারের পাশে একটি পরিত্যাক্ত ক্লাব ঘরে ফেলে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। ২৫ তারিখ ঐ তরুণী শামীম, রিপন, হাবিব ও অজ্ঞাত একজনকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: রায়পুরায় বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন এক যুবক
র্যাব-১১ এর মেজর শিবলী জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেপ্তার শামীম ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের অপর আসামি রিপন ও হাবিবকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
