মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ৫৭ জন গ্রেফতার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:৩৫

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগে রয়েছে।

আরও পড়ুন: তরুণীকে গণধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু