ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম-কমিশনার পদে রদবদল করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন কর্মকর্তার বদলির তথ্য জানানো হয়।
বদলি হওয়া তিন কর্মকর্তাদের মধ্যে যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন এবং ডিবি দক্ষিণে, ওই পদে দায়িত্বরত যুগ্ম-কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিবির উত্তরে এবং ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম-কমিশনার (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
