রৌমারীতে যুবকের গলাকাটা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৮:৫৮

কুড়িগ্রামের রৌমারীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবু মিয়া (২৯)। উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু মিয়া উপজেলার রতনপুর গ্রামের মৃত সৈয়দ জামানের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ৬মাস ধরে বেকার অবস্থায় বাড়িতে ছিলেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে রতনপুর জিঞ্জিরাম নদীতে মাঝিরা জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় জালে জড়িয়ে গলাকাটা, ক্ষতবিক্ষত অবস্থায় বাবুর লাশ জালে আটকে উঠে আসে।

লাশ দেখে এলাকাবাসী রৌমারী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় শিক্ষক নিহত

রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দেলোওয়ার হাসান ইনাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিঞ্জিরাম নদী থেকে মাথায় কোপানো, গলাকাটা, পেটের ভূড়ি বের হওয়া, পুরুষ লিঙ্গকাটাসহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্নিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মামালার প্রস্ততি চলছে।

ইত্তেফাক/নূহু