রাজাকাররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ খান

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:১৫

কোটাসংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে একাংশ অভিনয়শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। 

যারা বিটিভিতে আগুন দিয়েছে তাদের দেশদ্রোহী বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী নাহিদ। 

তিনি বলেন, আমরা ভেবেছিলাম দেশে কোনো বিরোধী শক্তি নেই। কিন্তু এখন দেখছি সেই রাজাকাররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের বিরুদ্ধে সব মুক্তিযোদ্ধা পরিবার এক হয়ে লড়তে হবে।’

এসময় তিনি দেশের সকল মুক্তিযোদ্ধাদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসেন আমরা এই দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারাজীবনের জন্য  বহিস্কার করবো।

 

ইত্তেফাক/পিএস