সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১০ম ও ১১তম সাক্ষীর সাক্ষ্য রেকর্ড ও আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মামলার ৯ম দিনে ১০ম সাক্ষী মোঃ জহিরুল ইসলাম ও ১১তম সাক্ষী মোঃ বেলায়েত হোসেনের সাক্ষ্য আদালতে রেকর্ড করা হয়েছে।
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মামুনুর রশিদের আদালতে এই স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর ১৬ জন আসামির পক্ষে ১৬ জন আইনজীবী বিকাল ৪টা পর্যন্ত জেরা করেন।
আরও পড়ুন: এবার বঞ্চিত ইউসুফকে ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ
বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর আসামিপক্ষ বাদীদের একটানা জেরা শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ পরবর্তী তারিখ বুধবার ১০ জুলাই নুসরাতের মা শিরিনা আক্তার ও অপর সাক্ষী মোঃ আবুল খায়েরের সাক্ষ্য গ্রহণ ও জেরার করার দিন তারিখ ধার্য্য করে আদালতের কার্যক্রম মূলতবি ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
